× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

নীলফামারি রেল লাইন থেকে সদ্য বিসিএস ক্যাডার শিবচরের মীর তানভীর এর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার!

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম

আপডেট: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৭:৩১ এএম

নীলফামারি রেল লাইন থেকে সদ্য বিসিএস ক্যাডার শিবচরের মীর তানভীর এর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার!
নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তানভীর তাঁদের পরিবারের দ্বিতীয় ছেলে। তিনি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

ডেস্ক নিউজ, দক্ষিণের খবর:

নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৭ই আগস্ট সোমবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তানভীর তাঁদের পরিবারের দ্বিতীয় ছেলে। তিনি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

নিহতের বাবা মীর বজলুর রশিদ বলেন, ‘আমাদের পরিবার অত্যন্ত সুখী। পরিবারের সদস্যদের মধ্যে কখনো কোনো কলহ বা বিরোধ ছিল না। তবে দিনাজপুরে কর্মরত থাকার সময় আমার ছেলে ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

এইচএসসি পাস করার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০২৪ সালের জানুয়ারিতে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। চলতি বছরের জুনে তিনি দেবীগঞ্জে বদলি হন। তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত যোগদানের অপেক্ষায় ছিলেন। তার বাবা মীর বজলুর রশিদ একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

তানভীরের বড় ভাই মীর শফিকুল ইসলাম বলেন, ‘তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের অপেক্ষা করছিল। সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনায় আমাদের পুরো পরিবারের আশার আলো নিভে গেল। বিসিএস ক্যাডার হওয়া নিয়ে তার অনেক স্বপ্ন ছিল।’ ঘটনাটি কীভাবে ঘটল, তা পরিবারের কাছে স্পষ্ট নয় বলে জানান তিনি।'

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার শফিকুর রহমান বলেন, 'নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে লাশ শনাক্ত করেছেন। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, 'খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।'

পরিবারের পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

  • মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

    মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

  • জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

    জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

  • ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

    ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

  • সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

  • ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

    ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

    নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

  • জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

    জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

    কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে বিএনপি নেতা আবু তাহের ভারতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে বিএনপি নেতা আবু তাহের ভারতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team